1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 2:05 am

দীর্ঘ রোগভোগের পর বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ই/ন্তে/কাল

Reporter Name
  • Update Time : Tuesday, December 30, 2025
  • 100 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে। জোহরের নামাজের পর রাষ্ট্রীয় মর্যাদায় তার জানাজা সম্পন্ন হবে। পরে মরদেহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে দাফন করা হবে। বিএনপির পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

মঙ্গলবার ভোরছটায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এ জেড এম জাহিদ হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া নানা জটিল রোগে ভুগছিলেন। তার মধ্যে ছিল দীর্ঘস্থায়ী কিডনি জটিলতা, পচনশীল যকৃতের রোগ, অস্থির হিমোগ্লোবিন, ডায়াবেটিক সমস্যা এবং হার্টের অসুস্থতা। চিকিৎসকরা বিভিন্ন পর্যায়ে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখেন এবং উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা চালিয়েছেন।

খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে সুপরিচিত। তিনি দেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি নেতৃত্বে দীর্ঘ সময় রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ছিলেন। তার মৃত্যু দেশ এবং রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া ফেলেছে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV