নিজস্ব প্রতিনিধি,
রূপগঞ্জের পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার-এ আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২৬। এদিন মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ ডিসেম্বর) সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
বাণিজ্য সচিব জানান, এবারের মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীরা ই-টিকিটিং ব্যবস্থার মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করতে পারবেন। পাশাপাশি অন-স্পট টিকিট ক্রয় করার সুবিধাও থাকবে।
ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সার্ভিসও যুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিবি ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকার।
Leave a Reply