1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 3:48 am

বাজেটে শিক্ষা ও স্বনির্ভরতায় জোর, প্রধান উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা

Reporter Name
  • Update Time : Wednesday, December 24, 2025
  • 129 Time View

নিজস্ব প্রতিনিধি,

মানসম্মত শিক্ষা ও স্বনির্ভরতা অর্জনকে অগ্রাধিকার দিয়ে সংশোধিত বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া সংশোধিত বাজেট পর্যালোচনা উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ইউনূস। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাজেট প্রণয়নে অপ্রয়োজনীয় বিদেশি ঋণ পরিহার করে দেশীয় অর্থায়নে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। এতে দেশের স্বনির্ভরতা আরও জোরদার হবে বলে তিনি উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা শিক্ষা খাতে, বিশেষ করে শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দেন। অতীতে অবকাঠামো সম্প্রসারণে জোর দেওয়া হলেও শিক্ষার মানের অবনতি ঘটেছে বলে তিনি মন্তব্য করেন।

গ্রামীণ উন্নয়নের প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, কৃষকেরা রেকর্ড পরিমাণ খাদ্যশস্য উৎপাদন করায় তাদের জীবনমান উন্নয়নে বাজেটে আরও সুবিধা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি যুবসমাজকে ‘যুবসম্পদের খনি’ হিসেবে উল্লেখ করে বাজেটে তরুণদের চাহিদা প্রতিফলনের আহ্বান জানান।

এছাড়া নারী ক্ষমতায়ন, স্থানীয় শিল্প উৎপাদন বৃদ্ধি এবং স্বাস্থ্যখাতে বাজেট সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেন প্রধান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV