1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
October 23, 2026, 10:33 pm

পারিবারিক হতাশায় এনসিপি নেত্রী জান্নাত আরা রুমির মৃত্যুর প্রাথমিক ধারণা পুলিশের

Reporter Name
  • Update Time : Thursday, December 18, 2025
  • 190 Time View

নিজস্ব প্রতিনিধি,

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমি (৩০) পারিবারিক বিষয়ে হতাশাগ্রস্ত থাকার কারণে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ডিএমপির ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জিসানুল হক সাংবাদিকদের জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে জান্নাত আরা রুমি পারিবারিক কলহ ও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। সেই হতাশা থেকেই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে বলে পুলিশের প্রাথমিক ধারণা।

তিনি বলেন, “এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” একই সঙ্গে অন্য কোনো কারণ বা অপরাধমূলক দিক রয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

এর আগে বৃহস্পতিবার সকালে রাজধানীর জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোড এলাকার একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV