1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 8:15 am

গুরুতর অসুস্থ খালেদা জিয়ার বিদেশ যাত্রা আবারও পিছিয়ে, এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি

Reporter Name
  • Update Time : Saturday, December 6, 2025
  • 91 Time View

নিজস্ব প্রতিনিধি,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের CCU-তে কয়েকদিন ধরে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দীর্ঘদিনের নানা শারীরিক জটিলতা সামাল দিতে তার চিকিৎসা দল সর্বোচ্চ সতর্কতার সঙ্গে বিশেষ মূল্যায়ন করে যাচ্ছে। চিকিৎসকদের কঠোর নজরদারিতে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হচ্ছে তার শারীরিক সবকটি গুরুত্বপূর্ণ সূচক।

দলীয় সূত্রে জানা যায়, আগে পরিকল্পনা ছিল—শুক্রবার সকালে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হবে। এ উদ্দেশ্যে কাতারের আমিরের ব্যবস্থাপনায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় পৌঁছানোর কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় সেটি নির্ধারিত সময়ে আসতে পারেনি। ফলে তার বিদেশ যাত্রার সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সব ঠিক থাকলে শনিবার বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসবে। এরপর মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা যাত্রার উপযোগী বিবেচনা করলে রোববার তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া হতে পারে। তিনি বলেন, “চিকিৎসকরা যাত্রা উপযোগী ঘোষণা না দিলে আমরা কোনো ঝুঁকি নেব না।”

প্রসঙ্গত, এর আগেই বৃহস্পতিবার দলটির পক্ষ থেকে জানানো হয়েছিল—শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে পারেন খালেদা জিয়া। এ কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং শুক্রবার সকালে পৌঁছানোর কথা ছিল তার। কিন্তু সর্বশেষ পরিস্থিতিতে খালেদা জিয়ার বিদেশ যাত্রা অনির্দিষ্ট সময়ের জন্য পিছিয়ে গেল।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বর্তমানে তিনি এভারকেয়ারের CCU-তেই বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। তার পরিবার, দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV