1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 7:59 am

নির্বাচন সামনে জাতীয় ঐক্যের চ্যালেঞ্জ

Reporter Name
  • Update Time : Wednesday, December 3, 2025
  • 72 Time View

নিজস্ব প্রতিনিধি,

আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। ভোটকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো তাদের কৌশল সাজাচ্ছে। বিশেষ করে বড় দলের জোট-রাজনীতি এবং আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখন সবচেয়ে গুরুত্বপূর্ন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক মাস আগে বলেছিলেন, বিএনপি এককভাবে সফলতা পায়নি; সফলতা এসেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং জনগণের অংশগ্রহণের মাধ্যমে। দেশের পূর্ণগঠন ও শাসন প্রতিষ্ঠার জন্য দল-মত নির্বিশেষে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে।

বিএনপি সরাসরি এনসিপি-র সঙ্গে জোটের বিষয়টি ঘোষণা না করলেও শীর্ষ নেতারা নাহিদ আক্তারের সঙ্গে জোটের ইঙ্গিত দিয়েছেন। তবে এনসিপি নেতাদের পক্ষ থেকে পজিটিভ বার্তা এখনও আসেনি। গুঞ্জন থাকলেও পর্দার আড়ালে আসন ভাগাভাগি নিয়ে আলোচনা চলছে।

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ফেসবুকে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক সংকট শুধুমাত্র ব্যক্তিগত বা দলীয় নয়, এটি একটি গভীর রাষ্ট্রগত সংকট। পরিবারতন্ত্রের কারণে বিএনপি দীর্ঘদিন দুর্বল হয়েছে; তবে নতুন প্রজন্ম যদি সক্রিয় হয়, তারা পরিবারতন্ত্রের প্রভাব ভেঙে আবারও জনপদ রাজনীতিতে ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক জাতীয়বাদী ধারায় দুই শক্তির মধ্যে দায়িত্বশীল ঐক্য প্রয়োজন। তবে এর শর্ত হলো বিএনপিকে পরিবারতন্ত্রের সীমাবদ্ধতা ত্যাগ করতে হবে এবং বাংলাদেশ পুনর্গঠনের পথে অগ্রসর হতে হবে। যারা বিদেশী প্রভাবের রাজনীতির দিকে ঝুঁকছে, তাদেরও বাংলাদেশের মূলধারার জাতীয়বাদে ফিরতে হবে। এনসিপি জনগণের সঙ্গে আদর্শিক লড়াই চালিয়ে যাবে, তা ঐক্য আসুক বা না আসুক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV