নিজস্ব প্রতিনিধি,
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার বাইপাইল এলাকায় আজ শনিবার সকালেই মৃদু অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস জানায়, সকাল ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.৩। উৎপত্তিস্থলও ছিল বাইপাইল এলাকাতেই।
আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, ভূমিকম্পটি স্বল্পমাত্রার হলেও আশপাশের মানুষ সামান্য দুলুনির অনুভূতি পেয়েছেন।
এর আগে গতকাল শুক্রবার সকালে রাজধানী ঢাকা ও সারা দেশের বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্পে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়। ভয়াবহ সেই কম্পনে শিশুসহ ১০ জন প্রাণ হারিয়েছেন এবং ৬০০–র বেশি মানুষ আহত হয়েছেন।
সবচেয়ে বেশি, নরসিংদীতে ৫ জন, ঢাকায় ৪ জন এবং নারায়ণগঞ্জে ১ জন মৃত্যুবরণ করেন। ভূমিকম্পের সময় আতঙ্কে বহু মানুষ ভবন থেকে লাফিয়ে পড়েন, বেশ কিছু ভবন হেলে পড়ে বা দেয়ালে ফাটল দেখা দেয়।
গতকালের ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। তার পরদিনই আশুলিয়ার বাইপাইলে আবারো কম্পন অনুভূত হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ বাড়ছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
Leave a Reply