1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
August 30, 2026, 6:30 am

আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান জেমস প্রতারণার মামলায় গ্রেফতার।

Reporter Name
  • Update Time : Saturday, November 1, 2025
  • 161 Time View

নিজস্ব প্রতিবেদক :

আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা ওরফে জেমস( ৪৪), পিতা মোঃ শামসুল আলম, থানা পবা,জেলা রাজশাহী একটি প্রতারনার মামলায় ঢাকার গুলশানে গ্রেফতার হন। যার মামল নং-(R-৫০০/২৩ বোয়ালিয়া, রাজশাহী। প্রতারণার মামলায় ৩০ অক্টোবর গুলশান থানা পুলিশ তাকে গ্রেফতার করেন। বিভিন্ন সূত্রের বরাত থেকে জানা যায় গোলাম মোস্তফা জেমস সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর সহযোগী শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন গ্রুপের শুটার আরাফাতের অন্যতম সহযোগী ও আসকের পরিচালক। তার সাথে রয়েছে তার গভীর সখ্যতা। আইনী সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোলাম মোস্তফা জেমস সংগঠনের আড়ালে মানবাধিকারের নামে বিভিন্ন লোকজনের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেন এর আগেও তিনি প্রতারণা মামলায় গ্রেফতার হন বেশ কিছুদিন জেলে থাকার পর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহযোগিতায় জেল থেকে ছাড়া পান।

 

তিনি জাতীয় দৈনিক নববাণী পত্রিকার প্রধান সম্পাদক দাবি করে থাকেন, বিভিন্ন সূত্রে জানা যায় তিনি প্রধান সম্পাদক থাকা অবস্থায় পত্রিকা নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জনের নিকট থেকে বিভিন্ন পদ-পদবী দেওয়ার নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নেন। গোলাম মোস্তফা জেমস আওয়ামী সরকার পরিবর্তনের সাথে সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তার বন্ধুত্ব আছে বলেও দাবি করেন এবং রাষ্ট্র সংস্কার উন্নয়ন ফোরাম নামে একটি সংগঠন তৈরি করেন যার অন্তরালে রয়েছে বিগত সরকার আমলের বহু সংগঠন পাশাপাশি নারী উদ্যোক্তাদের নামে বিভিন্ন জায়গায় সবার সেমিনার করে আওয়ামী পন্থীদের সংগঠিত করছেন বলে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV