1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 1:39 pm

উলিপুরে অতিরিক্ত ভাড়া আদায়, দুই বাস কাউন্টারকে জরিমানা কুড়িগ্রাম

Reporter Name
  • Update Time : Friday, June 13, 2025
  • 86 Time View

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ অভিযানে দুই বাস কাউন্টার মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে।

বুধবার(১১ জুন) সন্ধ্যায় উলিপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে তিশা পরিবহনের কাউন্টার মালিককে ৫ হাজার ও মৌসুমি এন্টারপ্রাইজ২ কাউন্টার মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা বলেন, বাস কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়েছে। যেসব কাউন্টারে অপরাধ সংঘটিত হয়েছে, সেখানে মোবাইল কোর্ট আইন অনুযায়ী অর্থদণ্ড করা হয়। যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV