মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
সংগঠনের সিদ্ধান্ত ভঙ্গ করায় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী সরকারকে অব্যাহতি প্রদান করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার(৩০ নভেম্বর) সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ুম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নীতি-আদর্শ পরিপন্থি এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত ভঙ্গ করে একতরফা পাতানো নির্বাচনে অংশগ্রহণের উদ্দেশ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দেয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য প্রফেসর ডা. আক্কাস আলী সরকারকে উপদেষ্টা পরিষদসহ সংগঠনের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। পাশাপাশি সংগঠনের নীতিমালা ও শৃঙ্খলা লঙ্ঘনের দায়ে তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এজন্য ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই এ সিদ্ধান্ত প্রদান করেন।
উল্লেখ্য, ডা.আক্কাস আলী কুড়িগ্রাম-৩ উলিপুর আসনে এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
Leave a Reply