1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 1:51 am

রৌমারীতে ৪৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

Reporter Name
  • Update Time : Tuesday, November 21, 2023
  • 118 Time View
মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে ৪৮৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার দুপুরে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দুবলাবাড়ী গ্রামের দুবলাবাড়ী হাফিজিয়া মাদ্রাসার পশ্চিম পার্শ্বে কাচা রাস্তার উপর থেকে মাদক বিক্রির সময় খেওয়ার চর গ্রামের মাদক কারবারি মোঃ আঃ রশিদ (৫৭) ও বকবান্দা গ্রামের মো: আব্দুল ফরিদ (৫২)কে ৪৮৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
মঙ্গলবার(২১ নভেম্বর) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV