1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 1:48 am

কুড়িগ্রামে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name
  • Update Time : Wednesday, November 15, 2023
  • 129 Time View
মোঃ জাহিদ হাসান, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামে ১৪০ বোতল ফেন্সিডিল ও ৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশ জানায়, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম মঙ্গলবার রাতে ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়নের পানিমাছকুটি গ্রামের মাদক কারবারি মোঃ শহিদুল ইসলাম ওরফে লাকু (৪৫)কে তার নিজ বাড়ি থেকে ১৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়।
অপরদিকে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামস্থ কাশিপুর বাজার থেকে কলেজ মোড় গামী রাস্তার পূর্ব পাশে ধান ক্ষেতের মধ্যে ধর্মপুর গ্রামের মাদক কারবারি মোঃ আফছার আলী (৫০)কে  ৭ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, উক্ত বিষয়ে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ টি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV