1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 20, 2026, 7:35 am

কুড়িগ্রামে র‍্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী আটক

Reporter Name
  • Update Time : Tuesday, February 21, 2023
  • 163 Time View
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৩৫০পিস ইয়াবাসহ মোঃ আশরাফুল ইসলাম (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রংপুর র‍্যাব-১৩ এর একটি আভিযানিক দল।
র‍্যাব জানায়, গত ১৯ ফেব্রুয়ারি র‍্যাব-১৩, সিপিএসসি, রংপুর এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন ফুলবাড়ী ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ পিস ইয়াবাসহ মোঃ আশরাফুল ইসলাম (৩০)কে আটক করা হয়।সে পশ্চিম পানিমাছ পুটি গ্রামের এছাহক আলীর পুত্র।
র‍্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ মাহমুদ বশির আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মাদক ব্যবসার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র‍্যাবের কার্যক্রম অব্যাহত রয়েছে। সিপিএসসি, র‍্যাব-১৩, রংপুর কর্তৃক ফুলবাড়ী থানায় একটি নিয়মিত মাদক মামলা রজু করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV