মোঃ এমদাদুল হক, তিস্তা টিভি ডেক্স :
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় এনআরবিসি ব্যাংক পিএলসির উদ্যোগে একটি সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) এনআরবিসি ব্যাংকের জলঢাকা শাখায় আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর অফিসের সহকারী পরিচালক রঞ্জিৎ রায়। বিশেষ অতিথি ছিলেন এনআরবিসি ব্যাংক পিএলসির রংপুর, লালমনিরহাট ও নীলফামারী এরিয়ার এফএভিপি ও এরিয়া হেড মোস্তাফিজার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকটির জলঢাকা শাখার ব্যবস্থাপক আহসানুল হাবীব। এছাড়া উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক জলঢাকা উপজেলা শাখার ব্যবস্থাপক জাহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় নতুন উদ্যোক্তারা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার নির্দেশনা রয়েছে। এ কর্মসূচিতে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে।
বক্তারা উদ্যোক্তাদের সঠিক নিয়মে প্রকল্প প্রস্তাবনা তৈরি ও বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কর্মসূচির সুবিধা নিতে কোনো ধরনের দালাল বা প্রতারক চক্রের শরণাপন্ন না হওয়ার আহ্বান জানান।
Leave a Reply