1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 3:00 pm

ডোমারে গৃহবধূ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি শ্বশুর গ্রেফতার

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 25 Time View

শাসন সরকার স্ট্যাফ রিপোর্টাসঃ

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে গৃহবধূ পিথী বেগম (৩০) হত্যা মামলার এক এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিহতের শ্বশুর খায়রুল ইসলাম (৬০)। তিনি উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া সাহার মোড় এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে সিরাজগঞ্জ জেলার সংলা থানার হরমুজ আলী ফকিরের মেয়ে পিথী বেগমের সঙ্গে ডোমার উপজেলার ফারুক হোসেনের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ১০ মাস বয়সী পুত্রসন্তান রয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর থেকেই পিথী বেগমকে শ্বশুরবাড়িতে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো। গত ২২ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ১০টার দিকে পারিবারিক বিরোধের জেরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার স্বামী ফারুক হোসেন ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় পিথী বেগমকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বড় বোন রমিছা বেগম বাদী হয়ে ডোমার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় স্বামী ফারুক হোসেন, শ্বশুর খায়রুল ইসলাম ও শাশুড়িসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।

মামলা দায়েরের পর থেকেই খায়রুল ইসলাম আত্মগোপনে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) আনিছুজ্জমান আনিস অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গত ২৬ জুন দিবাগত রাত আনুমানিক ২টার দিকে ভোগডাবুড়ী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত খায়রুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ আরও জানায়, এ হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV