1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 4, 2026, 3:00 pm

জলঢাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ শুভ উদ্বোধন উপলক্ষে র‌্যালী

Reporter Name
  • Update Time : Tuesday, June 30, 2026
  • 24 Time View

ফরহাদ ইসলাম জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ

বাংলাদেশ সরকারের নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে নীলফামারীর জলঢাকায় এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয়। সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণ ও উপজেলা পরিষদ চত্বর এলাকায় শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় অতিথিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উদ্বোধনী র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে পরিবেশ সচেতনতার এক অনন্য বার্তা ফুটে ওঠে, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ নাজমুল আলম, উপজেলা কৃষক দলের সভাপতি আমজাদ হোসেন, আলহাজ্ব মোবারক হোসেন অনিবার্ণ বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান চৌধুরী, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য রশিদুল ইসলাম বাঙ্গালী এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ কর্মসূচির কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে ছোটবেলা থেকেই গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় মাঠে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির তিনটি গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা মিলে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV