1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 29, 2026, 5:51 pm

গ্রাহকদের সুবিধায় স্মার্টফোন সাশ্রয়ী করার তাগিদ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : Monday, June 29, 2026
  • 20 Time View

তিস্তা টিভি ডেস্ক

গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সহজলভ্য করতে বাংলালিংক কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাতে দেশের ডিজিটাল সেবাকে আরও সহজলভ্য ও জনবান্ধব করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী বলেন, প্রযুক্তি ব্যবহারের সুযোগ যেন সমাজের সব শ্রেণি-পেশার মানুষের নাগালে পৌঁছে যায়, সে লক্ষ্যেই স্মার্টফোনের দাম কমানো এবং সহজ কিস্তি বা সুবিধাজনক প্যাকেজ চালুর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, শুধু স্মার্টফোনই নয়, ইন্টারনেট সেবার মূল্যও আরও কমিয়ে আনা গেলে ডিজিটাল অন্তর্ভুক্তি আরও ত্বরান্বিত হবে। সরকারের লক্ষ্য হচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রযুক্তিনির্ভর সেবা পৌঁছে দেওয়া।

সাক্ষাতে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ভেয়নের বোর্ড সদস্য মিশেল সোয়েটিং এবং বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইওহান হেনড্রিক মার্টিনাস বুসে।

বিশ্লেষকদের মতে, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের ডিজিটাল অর্থনীতি আরও বিস্তৃত হবে এবং সাধারণ মানুষ প্রযুক্তির সুবিধা আরও সহজে গ্রহণ করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV