1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 27, 2026, 6:21 pm

জলঢাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Reporter Name
  • Update Time : Saturday, June 27, 2026
  • 14 Time View

মোঃ মোনাব্বেরুল হক, জলঢাকা প্রতিনিধি:

তারুণ্য যদি সজাগ হয়, মাদক সেবন বন্ধ হয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানান।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, বরং একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলা শাখার সভাপতি মাওলানা অপিয়ার রহমান, সাংবাদিক আসাদুল ইসলাম আসাদ এবং জুলাই যোদ্ধা মোঃ সাবু হোসেন। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন এবং সর্বস্তরের জনগণকে মাদকবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV