1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 18, 2026, 6:27 pm

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

Reporter Name
  • Update Time : Thursday, June 18, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

রাজধানীর গাবতলী ও সায়েদাবাদসহ বড় বাসস্ট্যান্ডগুলো ধাপে ধাপে স্থানান্তর ও আধুনিকায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তিনি বলেছেন, বর্তমানে রাজধানীর বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশ নেই। তাই পর্যায়ক্রমে এসব অবকাঠামো উন্নয়ন ও স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সচিবালয় রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী চার থেকে ছয় মাসের মধ্যেই বাসস্ট্যান্ডগুলোর প্রাথমিক কিছু পরিবর্তন দৃশ্যমান হবে। আর দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে অন্যান্য বড় বাসস্ট্যান্ডও ধাপে ধাপে বর্তমান স্থান থেকে সরিয়ে নেওয়া হবে।

তিনি বলেন, “বাসস্ট্যান্ড স্থানান্তর ও আধুনিকায়ন একটি বড় প্রক্রিয়া। এটি একদিনে সম্ভব নয়, কিছুটা সময় লাগবে।”

মন্ত্রী আরও বলেন, সোহাগ, গ্রীন লাইনসহ মানসম্মত এসি বাসগুলো অনেক ক্ষেত্রেই বর্তমান বাসস্ট্যান্ডের পরিবেশে পরিচালনা করতে সমস্যার মুখে পড়ে। এসব পরিবহনের নিজস্ব টার্মিনাল বা ব্যবস্থাপনায় তুলনামূলক ভালো সুবিধা থাকলেও সাধারণ বাসস্ট্যান্ডগুলোতে সেই মান নেই।

তিনি জানান, ভবিষ্যতে রাজধানীর বাস পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনা হবে। কোনো বেসরকারি পরিবহন কোম্পানি আর ইচ্ছামতো কলাবাগানসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রী ওঠানামা করতে পারবে না।

সেতুমন্ত্রী আরও বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীসেবা উন্নত করতে একটি আধুনিক ও নিয়ন্ত্রিত ব্যবস্থাপনা গড়ে তোলার কাজ চলছে, যা বাস্তবায়নে সময় লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV