যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কুষ্টিয়ায় নিহত ৫
Reporter Name
Update Time :
Saturday, May 23, 2026
16 Time View
জেলা প্রতিনিধি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অন্তত আরও ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়কের শিমুলিয়া দক্ষিণ কুঠিপাড়া মসজিদ এলাকার সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া থেকে পাংশাগামী একটি ড্রামট্রাক এবং রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসের মধ্যে হঠাৎ সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে উল্টে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসে। আহতদের মধ্যে অনেককে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে গুরুতর আহতদের কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ থেকে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক করা হয়। এদিকে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Leave a Reply