1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 23, 2026, 7:18 pm

স্পোর্টস কার ও ইভি গাড়ি প্রদর্শনী পরিদর্শনে প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Saturday, May 23, 2026
  • 20 Time View

তিস্তা টিভি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইলেকট্রিক ভেহিকল (ইভি) বিষয়ক একটি বিশেষ প্রদর্শনী ঘুরে দেখেছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রদর্শনীতে তিনি আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং উপস্থিত সংশ্লিষ্ট প্রতিনিধি ও প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয়ী যানবাহনের সম্ভাবনা, ভবিষ্যৎ ব্যবহার এবং প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন।

প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের স্পোর্টস কার ও বৈদ্যুতিক গাড়ির মডেল প্রদর্শন করা হয়। এসব প্রযুক্তি ভবিষ্যতে পরিবহন খাতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

প্রদর্শনী শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বেলা ১১টা ৫ মিনিটে তেজগাঁওয়ের কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে সড়কপথে রওনা হন। সেখানে তিনি দিনব্যাপী একাধিক উন্নয়নমূলক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নেবেন বলে জানা গেছে।

এর মধ্যে রয়েছে ময়মনসিংহের ত্রিশালে ‘ধরার খাল’ পুনঃখনন প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV