1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 10, 2026, 1:33 pm

মান্না ও থালাপতি বিজয়ের এক ফ্রেমের ছবি ঘিরে আলোচনার ঝড়

Reporter Name
  • Update Time : Sunday, May 10, 2026
  • 17 Time View

বিনোদন ডেস্ক

ঢালিউডের কিংবদন্তি নায়ক প্রয়াত আসলাম তালুকদার মান্না এবং ভারতের কলিউড সুপারস্টার থালাপতি বিজয়-এর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ফ্রেমে দুই প্রজন্মের দুই জনপ্রিয় তারকাকে দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহল তৈরি হয়েছে।

ভাইরাল ছবিতে দেখা যায়, থালাপতি বিজয়ের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন মান্না। দাবি করা হচ্ছে, ছবিটি প্রায় ২০ বছর আগে তোলা। তবে এটি আসল নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক ধোঁয়াশা। কেউ বলছেন এটি বাস্তব, আবার কেউ বলছেন এটি এআই-জেনারেটেড ছবি।

তথ্য অনুযায়ী, ২০০০ সালে মান্না ভারতীয় অভিনেত্রী রানী মুখার্জিকে নিয়ে একটি চলচ্চিত্র প্রকল্পের ঘোষণা দিয়েছিলেন। সেই সময় তিনি ভারতের বিভিন্ন চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকাদের সঙ্গেও দেখা করে থাকতে পারেন বলে ধারণা করা হয়।

এছাড়া মান্নার একাধিক সিনেমার পোস্ট-প্রোডাকশন কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব ও এভিএম স্টুডিওতে হয়েছে। ২০০৩-২০০৪ সালের দিকে তিনি যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ ও ‘বীর সৈনিক’-এর কাজ নিয়ে চেন্নাইয়ে ছিলেন, তখন থালাপতি বিজয়ের কাজও চলছিল বলে জানা যায়। সেই সূত্রে তাদের দেখা হওয়ার সম্ভাবনার কথাও কেউ কেউ বলছেন।

তবে ছবিটির আসল উৎস নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। মান্নার স্ত্রী শেলি জানান, বিষয়টি অনেক আগের হওয়ায় স্পষ্টভাবে মনে নেই, তবে বিজয়ের সঙ্গে তার দেখা হয়ে থাকতে পারে। অন্যদিকে মান্নার ছেলে সিয়াম ইলতেমাশ দাবি করেছেন, ছবিটি এআই প্রযুক্তিতে তৈরি।

এদিকে কিছু অনলাইন ইমেজ বিশ্লেষণ টুলে ছবিটি নিয়ে ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়া গেছে—কোথাও বলা হচ্ছে আংশিক এআই, আবার কোথাও বলা হচ্ছে পুরোনো ছবিতে পরিবর্তন আনা হয়েছে। ফলে বিষয়টি আরও রহস্যময় হয়ে উঠেছে।

অন্যদিকে নেটিজেনদের একটি অংশের দাবি, ছবিটি আসলে অন্য কোনো পুরোনো ফ্রেম, যেখানে হয়তো বাপ্পারাজ বা কাজী মারুফ ছিলেন, পরে সেখানে এআই প্রযুক্তি ব্যবহার করে থালাপতি বিজয়ের মুখ যুক্ত করা হয়েছে।

সব বিতর্কের মাঝেও ছবিটি ভক্তদের মধ্যে ব্যাপক আবেগ ও নস্টালজিয়া তৈরি করেছে। মান্নার পুরোনো স্মৃতি নতুন করে ফিরে আসায় অনেকেই বিষয়টি আগ্রহ নিয়ে দেখছেন।

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মান্না ও থালাপতি বিজয়—দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে গণমানুষের নায়ক। তাই তাদের নাম এক ফ্রেমে আসা স্বাভাবিকভাবেই ভক্তদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV