তিস্তা নিউজ ডেস্ক
সরকারের সঙ্গে মাঠ প্রশাসনের সরাসরি যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
আজ (৩ মে) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। অনুষ্ঠানের শুরুতে তিনি সচিবালয় থেকে হেঁটে মিলনায়তনে প্রবেশ করেন, যা উপস্থিত অতিথি ও প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে।
আসন্ন ৬ মে পর্যন্ত চলবে এই সম্মেলন। এবারের আয়োজনে দেশের আটটি বিভাগের বিভাগীয় কমিশনার এবং ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নিচ্ছেন। সম্মেলনে সরকারি নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম তদারকি, জনসেবার মানোন্নয়ন এবং মাঠ পর্যায়ের সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
প্রতি বছর আয়োজিত এই ডিসি সম্মেলন সরকারের নীতিনির্ধারণী পর্যায় ও মাঠ প্রশাসনের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। এতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে পাওয়া প্রস্তাব, সমস্যা ও সুপারিশ নিয়ে দিকনির্দেশনা প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এর আগে, শনিবার (২ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের সম্মেলনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।
Leave a Reply