1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 23, 2026, 1:41 pm

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা, সিদ্ধান্ত সরকারের

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 13 Time View

তিস্তা  প্রতিবেদক

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে পরিবহণ ভাড়া সংক্রান্ত বৈঠক শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য জানান।

তিনি বলেন, শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা–চট্টগ্রামসহ দূরপাল্লার বাসে এবং আন্তঃজেলা রুটে প্রতি কিলোমিটারে ভাড়া ১১ পয়সা বাড়ানো হবে। নতুন এই ভাড়া আজ থেকেই কার্যকর হবে।

মন্ত্রী আরও জানান, এই সিদ্ধান্ত কেবল ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। সিএনজিচালিত বাসের ভাড়ায় কোনো পরিবর্তন আনা হয়নি। পাশাপাশি জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও পুনরায় সমন্বয় করা হবে বলে তিনি উল্লেখ করেন। তবে এখনই রেল ও নৌ পরিবহণের ভাড়া বৃদ্ধির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে জ্বালানি তেলের দাম বাড়ার পর পরিবহণ মালিক সমিতি ভাড়া পুনর্নির্ধারণের দাবি জানায়। বর্তমানে সরকারি নির্ধারিত দূরপাল্লার বাস ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা–চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা।

উল্লেখ্য, গত শনিবার (১৮ এপ্রিল) রাতে ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়, যা পরদিন (১৯ এপ্রিল) থেকে কার্যকর হয়। নতুন দামে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকায় বিক্রি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV