1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 23, 2026, 1:45 pm

ম্যাচের শুরুতেই বিদায়, ফিরলেন সাজঘরে সাইফ

Reporter Name
  • Update Time : Thursday, April 23, 2026
  • 17 Time View

ক্রীড়া ডেস্ক

টস হেরে ব্যাটিংয়ে নেমেই শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের একেবারে দ্বিতীয় বলেই প্রথম ধাক্কা খায় দল। সাইফ হাসান ফিরলেন কোনো রান না করেই, উইল ও’রুর্ক-এর বল উইকেটের পেছনে ক্যাচ দেন টম লাথাম-এর হাতে।

প্রথম বলটি ডট খেলার পর পরের বলেই ভুল শট খেলে সাজঘরের পথ ধরেন এই টাইগার ওপেনার। শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৯ রান।

সাইফ হাসানের জন্য এটি টানা ব্যর্থতার আরেকটি ম্যাচ। আগের ম্যাচেও তিনি বড় ইনিংস খেলতে পারেননি—মাত্র ৮ রান করে আউট হয়েছিলেন। যদিও সিরিজের প্রথম ম্যাচে তিনি দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ৫৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন, যা দলের জন্য বড় ভরসা হয়ে উঠেছিল।

তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় ওপেনিং জুটিতে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। শুরুতেই উইকেট হারানোয় মধ্যক্রমের ব্যাটারদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV