1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 3:21 pm

সংশোধন নয়, সংবিধান সংস্কার চান জনগণ: ডা. শফিকুর রহমান

Reporter Name
  • Update Time : Wednesday, July 1, 2026
  • 18 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশের জনগণ সংবিধান সংস্কারের পক্ষে স্পষ্ট ম্যান্ডেট দিয়েছে, শুধু সংশোধনের নয় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দলীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আইন প্রণয়ন করা হলে তা কখনোই জনকল্যাণ নিশ্চিত করতে পারবে না।

বুধবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট পরবর্তী মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কার জরুরি। তার মতে, কাঠামোগত সংস্কার কার্যকর হলে তবেই দেশে একটি স্থিতিশীল ও সুস্থ গণতান্ত্রিক ধারা ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা বাস্তবায়ন না হওয়ায় রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। এই বাস্তবতা থেকে উত্তরণে রাজনৈতিক সদিচ্ছা ও সংস্কারমুখী পদক্ষেপ অপরিহার্য।

বাজেট প্রসঙ্গে বিরোধীদলীয় এই নেতা বলেন, এবারের বাজেট আকারে বড় হলেও তা প্রত্যাশার কাছাকাছি। বড় বাজেট দেওয়া কোনো সমস্যা নয়, তবে আসল চ্যালেঞ্জ হলো এর সঠিক বাস্তবায়ন।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে দুর্নীতি ও প্রশাসনিক দুর্বলতা বড় বাধা হয়ে দাঁড়ায়। এ জায়গায় কাঠামোগত সংস্কার না হলে জনগণ কাঙ্ক্ষিত সুফল থেকে বঞ্চিত হবে।

ডা. শফিকুর রহমান আরও সতর্ক করে বলেন, শুধু পরিকল্পনা নয়, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে বাজেটের উদ্দেশ্য ব্যর্থ হতে পারে। তাই অর্থনৈতিক পরিকল্পনার পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থায় গভীর সংস্কার আনা এখন সময়ের দাবি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV