1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
July 1, 2026, 6:39 pm

এইচএসসি পরীক্ষার কক্ষে সিসি ক্যামেরা বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর

Reporter Name
  • Update Time : Sunday, June 28, 2026
  • 19 Time View

তিস্তা টিভি ডেস্ক

আসন্ন উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোতে সর্বোচ্চ শৃঙ্খলা বজায় রাখা এবং অনিয়ম রোধে সংশ্লিষ্টদের কঠোরভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (২৭ জুন) রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব নির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি প্রশ্নপত্রের নিরাপত্তা, পরীক্ষার্থীদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং নকল বা অন্য কোনো ধরনের অনিয়ম রোধে কেন্দ্রসংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থা ধরে রাখতে প্রতিটি কেন্দ্রকে নির্ধারিত নীতিমালা মেনে দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষা পরিচালনা করতে হবে। কোনো ধরনের অনিয়ম বা অবহেলার সুযোগ থাকবে না।

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রের সচিবরা সভায় অংশ নেন।

সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, এবার বোর্ডের অধীন আটটি জেলার ২০৮টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবেন ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন পরীক্ষার্থী

তিনি আশা প্রকাশ করে বলেন, প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবার সমন্বিত প্রচেষ্টায় সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে এবারের এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV