1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 17, 2026, 3:46 pm

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি হচ্ছে: তথ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : Wednesday, June 17, 2026
  • 21 Time View

তিস্তা টিভি ডেস্ক

দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা (ন্যাশনাল অ্যাকশন প্ল্যান) প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি অপতথ্য ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার রোধ করাও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

বুধবার (১৭ জুন) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। বৈঠকে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা, বাকস্বাধীনতা এবং গণমাধ্যম খাতের সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সরকারের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় ইউরোপীয় ইউনিয়নের দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে এবং বাংলাদেশ চাইলে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা দিতে ইইউ প্রস্তুত।

জবাবে তথ্যমন্ত্রী বলেন, একটি দায়িত্বশীল, স্বাধীন ও পেশাদার গণমাধ্যম পরিবেশ গড়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণকে ভুল তথ্য, গুজব ও অপতথ্যের নেতিবাচক প্রভাব থেকে সুরক্ষা দেওয়ার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি জানান, গণমাধ্যম খাতের সাংবাদিক, সম্পাদক, মালিকপক্ষ, গবেষক এবং সংশ্লিষ্ট অন্যান্য অংশীজনের মতামতের ভিত্তিতে একটি খসড়া প্রণয়ন কমিটি (ড্রাফট কমিটি) গঠন করা হবে। এই কমিটি একটি জাতীয় কর্মপরিকল্পনা প্রস্তুত করে সরকারের কাছে জমা দেবে।

তথ্যমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, অংশীজনদের পরামর্শ ও জাতীয় কর্মপরিকল্পনার সুপারিশের ভিত্তিতেই ভবিষ্যতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা হবে। এর মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব আরও শক্তিশালী হবে বলে আশা করছে সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV