1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
June 15, 2026, 12:37 pm

প্রতারণা মামলায় গ্রেফতার হলেন তৌহিদ আফ্রিদি

Reporter Name
  • Update Time : Monday, June 15, 2026
  • 17 Time View

তিস্তা টিভি ডেস্ক

প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে দায়ের করা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (১৫ জুন) তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর ওয়ারী থানায় দায়ের করা একটি মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত আবেদন মঞ্জুর করেন। একই সঙ্গে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ চালিয়ে তারা ধাপে ধাপে বিনিয়োগের জন্য উদ্বুদ্ধ করে অর্থ সংগ্রহ করে।

প্রথমে সামান্য কিছু অর্থ ফেরত দিয়ে আস্থা অর্জন করা হলেও পরে বড় অঙ্কের টাকা নেওয়া হয়। পরবর্তীতে মুনাফাসহ অর্থ ফেরতের আশ্বাস দিলেও ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যুতি বাদী হয়ে ওয়ারী থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, এর আগে গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV