সিহাব হাচান শাসন,স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নে অসহায় ও এতিম মাদরাসা শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। মানবিক এ উদ্যোগটি গ্রহণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নির্দেশনা এবং ডোমার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আশরাফুল আলম আশরাফের অনুপ্রেরণায়।
আজ স্থানীয় একটি মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির সার্বিক আয়োজন ও বাস্তবায়নের দায়িত্বে ছিলেন পাঙ্গা মটুকপুর ইউনিয়ন ছাত্রদলের উদীয়মান সংগঠক সায়েম হোসেন সায়েমন।
অনুষ্ঠানে মাদরাসার শতাধিক অসহায় ও এতিম শিক্ষার্থীর হাতে ঈদুল আজহার উপহার হিসেবে জায়নামাজ, টুপি ও তসবিহ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মাঝে মিষ্টি ও হালকা খাবার বিতরণ করা হয়, যাতে ঈদের আনন্দ কিছুটা হলেও তাদের মুখে হাসি ফোটাতে পারে।
এসময় উপস্থিত শিক্ষকরা বলেন, এমন উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল ও ঈদের আনন্দ বাড়িয়ে দেয়। সমাজের সামর্থ্যবানদের আরও বেশি করে এগিয়ে আসা উচিত বলে তারা মন্তব্য করেন। শিক্ষার্থীরাও উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের জন্য দোয়া করেন।
উপহার বিতরণকালে সায়েম হোসেন সায়েমন বলেন, “দেশনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবং আমাদের অভিভাবক জননেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন স্যারের দিকনির্দেশনায় আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ যেন এতিম ও অসহায় শিশুরাও সমানভাবে ভাগ করে নিতে পারে, সেটাই আমাদের মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, মানবিক সহায়তা ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এবং আশরাফুল আলম আশরাফের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
Leave a Reply