1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 19, 2026, 7:10 am

জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৫ম তলা পুনর্নির্মাণ কাজের উদ্বোধন

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2026
  • 24 Time View

মোঃ মোনাব্বেরুল হক,  নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ৫ম তলা পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে ধর্মীয় অবকাঠামো উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় আয়োজিত এ অনুষ্ঠানে মসজিদের পুনর্নির্মাণ কার্যক্রমের ভিত্তি কাজ শুরু করা হয়।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ওবায়দুল্লাহ সালাফি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলো শুধু ইবাদতের স্থান নয়, বরং সমাজে নৈতিকতা ও ঐক্য গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান চৌধুরী এবং জান্নাতুল ফেরদৌস হ্যাপি। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তফা আজাদ চৌধুরী (বাবু) ও সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আলী

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জলঢাকা বাজার মসজিদ কমিটির সভাপতি মোঃ মাহাবুব হোসেন (মিন্টু)। উপস্থিত ছিলেন অধ্যক্ষ ছাদের হোসেন, জেলা শুরা সদস্যসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও ধর্মপ্রাণ মুসল্লিরা।

আয়োজকদের তথ্যমতে, ৫ তলা বিশিষ্ট এই মসজিদ ভবনের প্রথম দুই তলায় মূল নামাজের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হবে। ভবিষ্যতে বাকি তলাগুলোতে ধর্মীয় শিক্ষা কার্যক্রম, কোরআন শিক্ষা ও কমিউনিটি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।

বক্তারা বলেন, আধুনিক ও সুপরিকল্পিত এই মসজিদ ভবন সম্পন্ন হলে জলঢাকা বাজার এলাকায় ধর্মীয় ও সামাজিক কার্যক্রম আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে। তারা স্থানীয় ব্যবসায়ী ও দানশীল ব্যক্তিদের এ মহতী উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

উদ্বোধন শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে মসজিদ নির্মাণ কাজের সফলতা, এলাকার শান্তি-সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়। মোনাজাতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পুনর্নির্মাণ কাজের সূচনা ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV