1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
May 19, 2026, 7:10 am

জলঢাকায় চোরাই সন্দেহে ৩২ মোটরসাইকেল উদ্ধার, থানায় জব্দ

Reporter Name
  • Update Time : Monday, May 18, 2026
  • 25 Time View

মোঃ মোনাব্বেরুল হক, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার টেঙ্গনমারী এলাকায় পরিচালিত এ অভিযানে একটি গ্যারেজের পেছনের গোডাউন থেকে মোটরসাইকেলগুলো জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গ্রেপ্তার হওয়া কুখ্যাত মোটরসাইকেল চোর শাহিন-কে জিজ্ঞাসাবাদের সময় পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হয়। তার দেওয়া তথ্য ও সনাক্তকরণের মাধ্যমে টেঙ্গনমারী এলাকার একটি গোডাউন চিহ্নিত করে সেখানে অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানে উদ্ধার হওয়া গোডাউন ও গ্যারেজটির মালিক মোঃ আব্বাস আলী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, শাহিন ও ফরিদুলসহ কয়েকজনের কাছ থেকে তিনি এসব মোটরসাইকেল কিনেছিলেন। পাশাপাশি তিনি পুরাতন মোটরসাইকেল কেনাবেচার ব্যবসার সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অধিকাংশ মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গ্যারেজ মালিক। এ সময় দোকান থেকে কিছু মালিকানা সংক্রান্ত কাগজপত্র উদ্ধার করা হয়েছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মোটরসাইকেলগুলো বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই ধারণা করছেন, দীর্ঘদিন ধরেই সেখানে চোরাই মোটরসাইকেল কেনাবেচার একটি চক্র সক্রিয় ছিল।

জলঢাকা থানার ওসি নাজমুল আলম জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো থানায় নিয়ে জব্দ রাখা হয়েছে। প্রকৃত মালিক শনাক্তের পর আদালতের নির্দেশনা অনুযায়ী সেগুলো ফেরত দেওয়া হবে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং চোরাই মোটরসাইকেল চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV