মোঃ মোনাব্বেরুল হক মোনা, নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” স্লোগানকে সামনে রেখে এক বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা, সবুজ বাংলাদেশ গঠন এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মোজাফফর হোসেন, মোঃ সেলিমুর রহমান সেলিম এবং মোঃ জুলফিকার আলি ভুট্টু। এছাড়াও জলঢাকা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নাসির উদ্দীন নাসির ও সাধারণ সম্পাদক সামস-উজ-জোহাসহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় নেতৃবৃন্দ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে বৃক্ষরোপণ করেন এবং এর ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণে এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লা
Leave a Reply