যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার ধারাবাহিকতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। বিষয়টি জানিয়েছে আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম, যার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল জাজিরা। তবে এই বৈঠকের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে আজ শনিবার (১১ এপ্রিল) যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার অংশ হিসেবে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ বৈঠকটি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সেরেনা হোটেলে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।
তাসনিম সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, শনিবার ভোররাতে ইরানি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। এরপরই কূটনৈতিক কার্যক্রম শুরু হয় এবং ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দলটি।
ইরানের পক্ষ থেকে আসা এই প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তার সঙ্গে রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, প্রতিরক্ষা কাউন্সিলের সচিব, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরসহ বেশ কয়েকজন আইনপ্রণেতা।
আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই বৈঠকগুলো যুদ্ধবিরতি আলোচনা ও আঞ্চলিক কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
Leave a Reply