1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:44 pm

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ছে না যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস

Reporter Name
  • Update Time : Saturday, April 11, 2026
  • 92 Time View

আন্তর্জাতিক ডেস্ক

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা চলার মধ্যেই ইরানের জব্দকৃত সম্পদ ছাড় নিয়ে তৈরি হওয়া গুঞ্জন নাকচ করে দিয়েছে মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানের সম্পদ মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনো কোনো চুক্তি বা সমঝোতা হয়নি।

এর আগে রয়টার্স এক ইরানি সূত্রের বরাতে জানায়, আলোচনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশের ব্যাংকে থাকা প্রায় ৬০০ কোটি ডলার ইরানি সম্পদ ছাড় দিতে রাজি হয়েছে বলে দাবি করা হয়। সেখানে বলা হয়, হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করার শর্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে মার্কিন পক্ষ এসব দাবিকে অস্বীকার করেছে। হোয়াইট হাউস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ের বিষয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে বিভিন্ন আন্তর্জাতিক ব্যাংকে ইরানের বিপুল পরিমাণ অর্থ আটকে রয়েছে, যা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক টানাপোড়েন চলছে।

এদিকে পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল শান্তি আলোচনায় বসেছে। ঠিক সেই সময়েই এই সম্পদ ছাড় নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য প্রকাশকে কেন্দ্র করে নতুন করে ধোঁয়াশা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন স্পর্শকাতর সময়ে পরস্পরবিরোধী তথ্য দুই দেশের কূটনৈতিক আস্থার সংকটকেই আবারও সামনে নিয়ে এসেছে। এখন সবার নজর ইসলামাবাদের চলমান আলোচনার দিকেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV