আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলায় বেশ জনপ্রিয়। এমনকি সুযোগ পেলে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।
সোমবার (৬ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে হালকা রসিকতার ছলে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তাহলে আগের যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন।
তিনি বলেন, “এখানের কাজ শেষ করেই আমি ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব—ভাষা শেখায় আমি ভালো। এরপর নির্বাচনে অংশ নেব।”
তবে একই সঙ্গে বর্তমান নেতৃত্বের প্রতিও সন্তুষ্টি প্রকাশ করেন ট্রাম্প। উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি মার্কিন বাহিনী ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে ট্রাম্প আরও দাবি করেন, ভেনেজুয়াকে ঘিরে সংঘাত “মাত্র ৪৫ মিনিটেই শেষ হয়ে গেছে।”
তিনি জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দেশটি থেকে বিপুল পরিমাণ তেল সংগ্রহ করেছে, যা বর্তমানে হিউস্টনে পরিশোধন করা হচ্ছে।
ট্রাম্পের ভাষায়, “আমরা শত শত মিলিয়ন ব্যারেল তেল নিয়েছি—যা দিয়ে যুদ্ধের ব্যয় বহুবার উঠে এসেছে।”
এছাড়া তিনি বলেন, বর্তমানে ভেনেজুয়েলায় “ভালো মানুষ” দায়িত্বে রয়েছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ইতিবাচক। এই সম্পর্ককে তিনি ‘অংশীদারিত্ব’ হিসেবে উল্লেখ করেন।
Leave a Reply