তিস্তা নিউজ ডেস্ক
জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে আজ বিক্ষোভ কর্মসূচি পালন করবে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
শনিবার (৪ এপ্রিল) বাদ আসর রাজধানীর Baitul Mukarram National Mosque-এর উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাজধানীর গুলশানে এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ কর্মসূচির ঘোষণা দেন জোটের সমন্বয়ক Hamidur Rahman Azad।
তিনি অভিযোগ করেন, সংসদ পরিচালনায় ব্যর্থতার পরিচয় দিয়েছে সরকারি দল। বর্তমান সরকার Sheikh Hasina-র মতোই ফ্যাসিবাদী পথে হাঁটছে বলেও দাবি করেন তিনি। জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের সামনে আর কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
তিনি বলেন, “সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।”
হামিদুর রহমান আরও জানান, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আন্দোলন জোরদার করা হবে। শনিবারের সমাবেশের পর সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়নে পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হবে।
এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতারও সমালোচনা করেন।
Leave a Reply