1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:42 pm

ইরানের হামলায় কেঁপে উঠল দুবাইয়ের মেরিনা

Reporter Name
  • Update Time : Saturday, April 4, 2026
  • 95 Time View

আন্তর্জাতিক ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক কেন্দ্র দুবাইয়ের অভিজাত এলাকা মেরিনা-তে শনিবার (৪ এপ্রিল) সকালে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদমাধ্যম Al Jazeera-এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান থেকে এই হামলা চালানো হয়। হামলার পর আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থা তা প্রতিহত করার চেষ্টা চালায়। তবে প্রতিহত করা ড্রোন ও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুবাই মেরিনার একটি ভবনে আঘাত হানে

দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, ঘটনাস্থলে কোনো অগ্নিকাণ্ড বা হতাহতের ঘটনা ঘটেনি। তবে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে শুক্রবার আবুধাবির হাবসান গ্যাস স্থাপনায় ইরানের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হন। নিহত ব্যক্তি মিসরের নাগরিক। আহতদের মধ্যে দুজন পাকিস্তানি ও দুজন মিসরীয়। হাবসান স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র। হামলার পর সেখানে আগুন লাগে এবং স্থাপনাটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকে উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বাড়তে থাকে। এর জেরে ইরান মার্কিন সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাতে শুরু করে। প্রথমদিকে এই হামলা সামরিক স্থাপনায় সীমাবদ্ধ থাকলেও এখন তা বাণিজ্যিক স্থাপনাতেও বিস্তৃত হচ্ছে।

দুবাই মেরিনায় সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান সরাসরি লক্ষ্যবস্তু ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিশ্লেষকরা বলছেন, বাণিজ্যিক এলাকা লক্ষ্য করে হামলা অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও উদ্বেগজনক করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV