1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 4:33 pm

কাতারের তেল ট্যাংকারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : Wednesday, April 1, 2026
  • 103 Time View

আন্তর্জাতিক ডেস্ক

পারস্য উপসাগরে চলমান উত্তেজনার মধ্যেই কাতারের উত্তরাঞ্চলীয় জলসীমায় তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। বুধবার (১ এপ্রিল) সকালে চালানো এ হামলায় দেশটির রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি QatarEnergy-এর একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্রের মধ্যে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করা হয়। তবে তৃতীয় ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ট্যাংকারে আঘাত হানে।

কাতার এনার্জি এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাম ‘অ্যাকুয়া-১’। হামলার সময় জাহাজটিতে ২১ জন ক্রু সদস্য অবস্থান করছিলেন।

এ ঘটনায় কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তীব্র নিন্দা জানিয়েছে। তারা নিশ্চিত করেছে, দুটি ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ধ্বংস করা হলেও একটি জাহাজে আঘাত করতে সক্ষম হয়।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই হামলা পারস্য উপসাগরের মতো গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। কাতারের উপকূলে এমন হামলা তেল রপ্তানি ও বাণিজ্যিক জাহাজ চলাচলে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি করতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV