1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
April 19, 2026, 6:30 pm

সংশোধিত ছুটির তালিকা ঘোষণা, শিক্ষার্থীদের জন্য সময়সূচি আপডেট,

Reporter Name
  • Update Time : Thursday, February 19, 2026
  • 102 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

শিক্ষা মন্ত্রণালয় সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি সংশোধন করে প্রকাশ করেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন তালিকা অনুযায়ী, শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি ব্যতিরেকে বছরে মোট ৬৭ দিন ছুটি নির্ধারণ করা হয়েছে।

বড় ছুটির মধ্যে পবিত্র রমজান, ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত টানা ৩৬ দিন (সাপ্তাহিক ছুটিসহ) বিদ্যালয় বন্ধ থাকবে। এটি আজ থেকে কার্যকর হয়েছে। এছাড়া ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের জন্য ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত ১০ দিন, এবং বছরের শেষে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ৮ দিন ছুটি নির্ধারিত হয়েছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় উৎসব ও জাতীয় দিবসের জন্য নির্দিষ্ট দিনগুলোতেও ছুটি থাকবে।

প্রজ্ঞাপনে ছুটির তালিকার পাশাপাশি শিক্ষাপঞ্জি অনুযায়ী পরীক্ষার সম্ভাব্য সময়সূচিও ঘোষণা করা হয়েছে। অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত। নির্বাচনি পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর এবং বার্ষিক পরীক্ষা ১৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি পরীক্ষার ফলাফল প্রকাশের নির্দিষ্ট তারিখও মন্ত্রণালয় নির্ধারণ করেছে।

নতুন এই ছুটি ও শিক্ষাপঞ্জি শিক্ষার্থীদের শিক্ষাজীবন পরিকল্পনা সহজ করবে এবং পরিবার ও বিদ্যালয় উভয়ের জন্য কার্যক্রম সমন্বয় সহজ করবে। শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে, সংশোধিত তালিকা অনুযায়ী নিয়মিতভাবে উপস্থিতি ও পরীক্ষার প্রস্তুতি বজায় রাখতে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV