1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 5:23 pm

সীমান্তের গুলির আঘাতে আহত শিশু মারা গেল ২৭ দিন পর

Reporter Name
  • Update Time : Saturday, February 7, 2026
  • 126 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত তৃতীয় শ্রেণির শিশু হুজাইফা সুলতানা আফনান (৯/১২) মারা গেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হুজাইফার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালে তার সঙ্গে থাকা চাচা শওকত আলী। তিনি জানিয়েছেন, হুজাইফা প্রথমে মেকানিক্যাল ভেন্টিলেটর ছাড়া শ্বাস নিতে পারলেও পরে অক্সিজেনের মাত্রা কমায় পুনরায় ভেন্টিলেটরে দেওয়া হয়। তার রক্তে মারাত্মক সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়, যা এন্টিবায়োটিকেও প্রতিরোধী ছিল। চিকিৎসা ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত শিশুটি শকে চলে যায়।

শিশুটি ১১ জানুয়ারি হোয়াইক্যং সীমান্তের কাছে রাখাইন রাজ্য থেকে আসা গুলিতে আহত হয়। স্থানীয় চিকিৎসা প্রদানের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। দুই দিন পর মাথায় বিদ্ধ গুলি অপসারণ সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। চিকিৎসকরা অস্ত্রোপচার করলেও ঝুঁকির কারণে মস্তিষ্কে ঢুকে যাওয়া গুলিটি বের করা সম্ভব হয়নি।

সীমান্তে সাম্প্রতিক সময়ে রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বিমান হামলা ও বোমা বিস্ফোরণের কারণে গোলাগুলির প্রভাব বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা পর্যন্ত পড়ছে। হুজাইফার মৃত্যুতে এলাকার সবাই শোকাহত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV