1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 5:21 pm

ভারতে বিমান দুর্ঘটনা: জরুরি অবতরণের সময় বিধ্বস্ত, মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রীসহ নিহত ৫

Reporter Name
  • Update Time : Wednesday, January 28, 2026
  • 118 Time View

তিস্তা নিউজ ডেস্ক:

ভারতের মহারাষ্ট্রে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় রাজ্যটির উপ-মুখ্যমন্ত্রী ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) প্রধান অজিত পাওয়ারসহ পাঁচজন নিহত হয়েছেন। বুধবার (২৮ ডিসেম্বর) সকালে মহারাষ্ট্রের বারামতি বিমানবন্দরে জরুরি অবতরণের চেষ্টা করার সময় বিমানটি বিধ্বস্ত হয়। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ছোট বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। নিহতদের মধ্যে রয়েছেন অজিত পাওয়ার, বিমানের পাইলট এবং তাঁর নিরাপত্তা দলের সদস্যরা। গুরুতর আহত একজনকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নেওয়া হলেও পরে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং ঘন ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। বিমানের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন হয়ে পড়ে থাকে রানওয়ের পাশে। উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যান।

বুধবার সকাল প্রায় ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর প্রায় এক ঘণ্টা আগে বিমানটি মুম্বাই থেকে বারামতির উদ্দেশে উড্ডয়ন করেছিল। আজ বারামতিতে অজিত পাওয়ারের চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল বলে দলীয় সূত্রে জানা গেছে।

জরুরি অবতরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো স্পষ্ট তথ্য জানানো হয়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে এবং বিমানের প্রযুক্তিগত ত্রুটি বা আবহাওয়াজনিত কোনো সমস্যার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

৬৬ বছর বয়সী অজিত পাওয়ার ছিলেন মহারাষ্ট্র রাজনীতির অন্যতম প্রভাবশালী নেতা। তিনি এনসিপি প্রতিষ্ঠাতা শরদ পাওয়ারের ভাগ্নে এবং লোকসভার সাংসদ সুপ্রিয়া সুলের চাচাতো ভাই। দুর্ঘটনার খবর পাওয়ার পর দিল্লিতে থাকা শরদ পাওয়ার ও সুপ্রিয়া সুলে শিগগিরই পুনের উদ্দেশে রওনা হচ্ছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV