1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 5:21 pm

সংযুক্ত আরব আমিরাতে বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান

Reporter Name
  • Update Time : Sunday, January 18, 2026
  • 142 Time View

নিজস্ব প্রতিনিধি,

সংযুক্ত আরব আমিরাতে পরিবারের সংখ্যা ও সামাজিক স্থিতিশীলতা বাড়াতে একটি ব্যতিক্রমী আর্থিক উদ্যোগ ঘোষণা করেছে দেশটির শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আল হাবতুর গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান খালাফ আল হাবতুর বলেছেন, বিয়ে ও পরিবার গঠন শুধুমাত্র ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব হিসেবে দেখা উচিত। সেই লক্ষ্যেই গ্রুপে কর্মরত সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের জন্য ৫০,০০০ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা) অনুদানের ঘোষণা দেওয়া হয়েছে — শর্ত, তারা এই বছর বিয়ে করবেন

এই অনুদান শুধুই বিয়ের জন্য সীমাবদ্ধ থাকবে না। যদি ওই দম্পতির বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম নেয়, তাহলে এই আর্থিক সহায়তা দ্বিগুণ করা হবে বলে খালাফ আল হাবতুর জানিয়েছেন। এটি মূলত তরুণ নাগরিকদের পরিবার গঠনে উৎসাহিত করা, সমাজে স্থিতিশীল ও মজবুত পরিবার কাঠামো গড়ে তোলা এবং আমিরাতি জনগোষ্ঠীর ভবিষ্যৎ সম্প্রসারণে সহায়তা করার উদ্দেশ্যে নেয়া উদ্যোগ।

সংযুক্ত আরব আমিরাতে স্থানীয় নাগরিকদের সংখ্যা মোট জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ মাত্র, এবং সরকার ও বেসরকারি উদ্যোগগুলো অব্যাহতভাবে নাগরিকদের পারিবারিক জীবনে সহায়তা বাড়ানোর চেষ্টা করছে। আল হাবতুর গ্রুপের এই প্রকল্প তা আরও জোরদার করবে বলে মনে করা হচ্ছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV