1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:42 pm

পাকিস্তানে ব্যাংক লুট ও পুলিশ স্টেশনে একযোগে হামলা, নিহত ১২

Reporter Name
  • Update Time : Saturday, January 17, 2026
  • 161 Time View

 নিজস্ব প্রতিনিধি,

পাকিস্তানের বেলুচিস্তানে একযোগে দুটি ব্যাংক লুট ও এক পুলিশ স্টেশনে হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) খারান শহরে এই ঘটনা ঘটে। পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানায়, ভারতের মদদপুষ্ট ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সঙ্গে যুক্ত ১৫ থেকে ২০ জন সন্ত্রাসী তিনটি স্থানে হামলা চালায়। লক্ষ্য ছিল খারান সিটি পুলিশ স্টেশন, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও হাবিব ব্যাংক লিমিটেড।

হামলার সময় সন্ত্রাসীরা ব্যাংক দুটি থেকে প্রায় ৩৪ লাখ রুপি লুট করে। পুলিশ স্টেশনে হামলা চালিয়ে তারা জিম্মি নেওয়ার চেষ্টা করলেও নিরাপত্তা বাহিনীর তৎপরতায় তা ব্যর্থ হয়। খারান ও আশপাশে অভিযানের মাধ্যমে বাকি সন্ত্রাসীদেরও নিষ্ক্রিয় করা হয়।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি বলেন, সন্ত্রাসীরা এখন শুধু আদর্শিক তৎপরতা নয়, সংগঠিত অপরাধেও লিপ্ত হচ্ছে। অভিযানে একজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। তিনি ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা ঝুঁকিও তুলে ধরেন এবং জানান, প্রদেশজুড়ে ফাইবার অপটিক নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ৩০০ কোটি রুপির প্রকল্প নেওয়া হয়েছে।

আইএসপিআর জানিয়েছে, জাতীয় কর্মপরিকল্পনা ও ফেডারেল সরকারের ‘আজম-ই-ইস্তেহকাম’ ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে। নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV