1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 6, 2026, 3:42 pm

“ইরানের মানুষ ইতিহাস সৃষ্টি করেছে”— খামেনির ঘোষণায় নতুন রাজনৈতিক বার্তা

Reporter Name
  • Update Time : Tuesday, January 13, 2026
  • 198 Time View

নিজস্ব প্রতিনিধি,

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি ইসলামী প্রজাতন্ত্রের সমর্থনে দেশব্যাপী অনুষ্ঠিত সাম্প্রতিক সমাবেশের প্রশংসা করে বলেছেন, ইরানি জনগণ ইতিহাস সৃষ্টি করেছে। সোমবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিপুলসংখ্যক মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বিদেশি শক্তির ষড়যন্ত্র ও ভাড়াটে এজেন্টদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে।

আয়াতুল্লাহ খামেনি জানান, এই সমাবেশ ছিল বিদেশি শত্রুদের পরিকল্পনার বিরুদ্ধে জনগণের দৃঢ় সংকল্পের স্পষ্ট বহিঃপ্রকাশ। তিনি ইরানি জাতিকে ‘শক্তিশালী, সচেতন ও ক্ষমতাধর’ হিসেবে উল্লেখ করে বলেন, সংকটকালে জনগণের এই ঐক্য শত্রুদের জন্য একটি সুস্পষ্ট সতর্কবার্তা।

ফার্স নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, তেহরানসহ ইরানের বিভিন্ন প্রদেশে সোমবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয়। রাজধানী তেহরানে প্রায় ৩০ লাখ মানুষ এতে অংশ নেয় বলে জানানো হয়।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এই সমাবেশে লাখো মানুষের উপস্থিতিকে ‘মহাকাব্যিক’ আখ্যা দেন। তিনি বলেন, জনগণের ঐক্য বিদেশি শত্রু ও তাদের মদদপুষ্ট এজেন্টদের অপচেষ্টা নস্যাৎ করেছে। পাশাপাশি তিনি দেশের অভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলায় জনগণের এই ঐক্য সরকারকে আরও দৃঢ় প্রত্যয়ী করবে বলে মন্তব্য করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV