1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 4, 2026, 7:29 am

নীলফামারী-৩ আসনের জাপা প্রার্থী রোহান চৌধুরীর পিতার দা/ফন সম্পন্ন, জানাযায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ

Reporter Name
  • Update Time : Saturday, January 3, 2026
  • 193 Time View

নিজস্ব প্রতিনিধি,

নীলফামারী-৩ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জলঢাকার বিশিষ্ট সমাজসেবক মোঃ রোহান চৌধুরীর বাবা এবং মরহুম বসির চৌধুরীর কনিষ্ঠ পুত্র হারুনুর রশিদ বেলাল চৌধুরী আর নেই। তিনি গতকাল শুক্রবার সকাল ৭টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের প্রথম জানাযা আজ শনিবার সকাল ১১টায় জলঢাকার গোলমুন্ডা ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযায় নীলফামারী-৩ আসনের জামায়াতে ইসলামি মনোনীত প্রার্থী মোঃ ওবায়দুল্লাহ সালাফি, একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জলঢাকা পৌরসভার সাবেক মেয়র ও জাতীয়তাবাদী দলের উপজেলা সাবেক সভাপতি ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী জানাযায় অংশগ্রহণ করেন।

জানাযায় মরহুমের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন পেশার মানুষদের উপস্থিতিতে শোকের আবহ সৃষ্টি হয়। পরে মরহুমের পৈতৃক ভিটায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় স্থানীয় ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV