1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 1:41 pm

দক্ষিণ সুদানে ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : Sunday, December 21, 2025
  • 232 Time View

নিজস্ব প্রাতনিধি,

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে রাষ্ট্রীয় মর্যাদায় তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর সেনা, নৌ ও বিমানবাহিনীর পক্ষ থেকে একে একে শহীদদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে হেলিকপ্টারযোগে শহীদ ছয় সেনাসদস্যের মরদেহ নিজ নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।

জানাজার আগে নিহত সেনাসদস্যদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। শহীদ শান্তিরক্ষীরা হলেন— করপোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মমিনুল ইসলাম, সৈনিক শান্ত মন্ডল, সৈনিক শামীম রেজা, মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া।

এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) সকালে শহীদ সেনাদের মরদেহ বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ১৩ ডিসেম্বর দক্ষিণ সুদানের আবেই এলাকায় জাতিসংঘ মিশনের আওতাধীন কাদুগলি লজিস্টিকস বেইসে ড্রোন হামলায় তারা শহীদ হন। হামলায় আরও নয়জন শান্তিরক্ষী আহত হন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV