1. tistanewsbd2017@gmail.com : Tista24 :
September 5, 2026, 12:54 pm

টিটিপি ইস্যুতে সংঘর্ষমুখী দুই প্রতিবেশী: নয় শিশু নিহত

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025
  • 98 Time View

নিজস্ব প্রতিনিধি:

সীমান্তে সন্ত্রাসবাদ দমন নিয়ে পাকিস্তান- আফগানিস্তানের উত্তেজনা প্রতিদিনই বাড়ছে। সোমবার পেশোয়ারে আত্মঘাতী হামলার জবাবে মঙ্গলবার মধ্যরাতে আফগানিস্তানে দফায় দফায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তানি বাহিনী। বেশ কয়েকজন প্রাণ হারিয়েছে। নিহতের নয় জনই শিশু। আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে পাকিস্তানি হামলার কথা জানান তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ। পোস্টে দাবি করেন মধ্যরাতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় খোস্ত প্রদেশের একটি আবাসিক ভবন লক্ষ্য করে এ হামলা হয়। উত্তর-পূর্বাঞ্চলের কোনার ও পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশেও বিমান হামলার দাবি করেছে আফগান তালেবান সরকার। এ পরিস্থিতিতে কাবুল ইসলামাবাদ সম্পর্ক ঠেকেছে তলানিতে। সীমান্তে সন্ত্রাসবাদ ও নিষিদ্ধ গোষ্ঠী তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপির লাগাম টানতে কাবুলকে তাগিদ দিয়ে আসছে ইসলামাবাদ। কিন্তু এসব অভিযোগ খুব একটা আমলে নেয়নি কাবুল। তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় তিন দফা বৈঠক হলেও গভীর অবিশ্বাসে ভেজতে যায় শান্তি আলোচনা। এরপরেই পাকিস্তানে বেড়েছে টিটিপির আত্মঘাতী হামলা। জবাবে সন্ত্রাসের শেকর উপরে ফেলার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 Jaldhaka IT Park
Theme Customized By LiveTV