নিজস্ব প্রতিনিধি,
দুবাই এয়ারশোতে শুক্রবার এক আকাশ
প্রদর্শনীর সময় ভারতীয় বিমান বাহিনীর
একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
হয়েছেন। অনলাইনে ছড়িয়ে পড়া
ভিডিওগুলোতে দেখা গেছে তেজস বিমানটি
মাটিতে আশ্রে পড়ার পর বড় ধরনের বিস্ফোরণ
ঘটে এবং মুহূর্তেই কালো ধোয়া আকাশে
ছড়িয়ে পড়ে।
দুবাই মিডিয়া অফিস ঘটনাটি নিশ্চিত করে
জানায় ঘটনাস্থলে জরুরি সেবাদানকারী দল
দ্রুত পৌঁছে যায়। ধারণা করা হচ্ছে
স্থানীয় সময় দুপুর 2:00 টার কিছু পর
ঘটনাটি ঘটে।
দুবাই মিডিয়া অফিসের বিবৃতিতে বলা হয়
আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেওয়া ভারতের
একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
এতে পাইলটের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
দমকল ও জরুরি সহায়তাকারী দল দ্রুত
ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে
কাজ করছে।
ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে দুর্ঘটনার
কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হবে।
বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয় আজ দুবাই
এয়ার শোতে আকাশ প্রদর্শনীর সময় আইএএফ
তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট
দুর্ঘটনায় প্রাণঘাতী আঘাত পেয়েছেন। আমরা
গভীরভাবে শোকাহত এবং এই দুঃখের মুহূর্তে
নিহত পাইলটের পরিবারের পাশে রয়েছি।
দুর্ঘটনার কারণ নির্ধারণে একটি তদন্ত
আদালত গঠন করা হচ্ছে।
শুক্রবার ছিল এ বছরের দুবাই এয়ার শো এর
শেষ দিন। বিশ্বের অন্যতম বৃহৎ এই এভিয়েশন
ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর
উপস্থিতি প্রত্যাশা করা হয়েছিল।
Leave a Reply