নিজস্ব প্রতিনিধি
যুদ্ধবিরোতির প্রতিশ্রুতি উপেক্ষা করে
গাজায় আবারো বিমান হামলা চালিয়েছে
ইসরাইল। বুধবারের এই হামলায় ২৮
ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো
৭৭ জন। সেই সাথে লেবাননের দক্ষিণাঞ্চলেও
বিমান হামলা জোরদার করেছে ইসরাইল বাহিনী।
সেখানেও ঘটেছে হতাহতের ঘটনা। সব মিলিয়ে
নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে
মধ্যপ্রাচ্যে।
বুধবার ভোরের আলো ফোটার সাথে সাথে গাজায়
আবারো বিমান হামলা চালায় ইসরাইল।
দক্ষিণের আল মাওয়াশি খান ইউনুস থেকে শুরু
করে পূর্বাঞ্চলের গোজাইয়াতেও আঘাত হানা
হয়। এসব এলাকায় তাবুতে বসবাসরত
বাস্তুচূত ফিলিস্তিনি পরিবারগুলো হামলার
শিকার হয়। সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়
জায়তুন এলাকায়। যেখানে একটি আবাসিক ভবনে
হামলায় একই পরিবারের সবাই প্রাণ হারান।
ইসরাইল এই হামলাকে হামাস লক্ষ্যবস্তুতে
চালানোর অভিযান বললেও ফিলিস্তিনিরা একে
গণহত্যার প্রচেষ্টা বলে অবহিত করেছেন।
ইসরাইল বাহিনী পরিষ্কারভাবে গাজায় তাদের
অভিযান বাড়াচ্ছে। জায়তুন এলাকার একটি
ভবন নিয়ে যুদ্ধবিমান থেকে দুটি রকেট
হামলা চালানো হয়। আহতদের মধ্যে নারী,
শিশু ও বয়স্ক ব্যক্তিরাও রয়েছেন।
পাশাপাশি দক্ষিণ লেবানন সীমান্তেও
ছড়িয়ে পড়েছে উত্তেজনা। সেখানকার চারটি
গ্রামে একযোগে হামলা চালানোর কথা
জানিয়েছে ইসরাইল বাহিনী। তাদের দাবি
হিজবুল্লাহ সামরিক অবকাঠামো ধ্বংস করতেই
এই অভিযান। একটি শরণার্থী শিবিরেও
প্রাণঘাতী হামলা চালিয়েছিল দখলদাররা।
Leave a Reply